কক্সবাজার ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি বিএনপি: হামিদুর রহমান আযাদ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:১৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ১৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:

জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে বিএনপি রাজি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারী জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

হামিদুর রহমান আযাদ আরও জানান, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি ‘এসিড টেস্ট’। তার মতে, একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারের উপস্থিতি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত রোববার (২ নভেম্বর) দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনায় বসার আহ্বান জানান জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যাই করতেছেন এবার বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি। দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি।

ডা. তাহের আরও বলেন, সত্যিকারের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমন্বয় জরুরি।

তিনি জানান, আগামী সোমবার জামায়াতে ইসলামী’র দলীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি বিএনপি: হামিদুর রহমান আযাদ

আপডেট সময় ১২:১৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫