ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গভীর অধ্যয়নের বিকল্প নেই: শিশির মনির

- আপডেট সময় ১০:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচারের মানদণ্ডে নিজেকে উপস্থাপনের জন্য আইনজীবীদের গভীর অধ্যয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় কক্সবাজার পাবলিক হলে কক্সবাজার জেলা লয়ার্স কাউন্সিল আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা ও মোটিভেশনাল প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, আইনজীবীদের আইন ও বিধিবিধান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অধ্যয়ন করতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। ন্যায়বিচারের লক্ষ্যে ভালো-মন্দ যথাযথভাবে উপস্থাপন করা একজন আইনজীবীর প্রধান দায়িত্ব ও কর্তব্য।

তিনি বলেন, ব্যক্তি যে দলেরই হোক না কেন, অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। তিনি জামায়াত, বিএনপি কিংবা আওয়ামী লীগ—যে দলেরই হোক, আইনের দৃষ্টিতে অপরাধের বিচার নিশ্চিত হওয়া উচিত বলে মন্তব্য করেন।
কক্সবাজার জেলা লয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির চারবারের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেলিম উল্লাহ বাহাদুর, জেলা লয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা মুফতি মাওলানা মো. হাবিবুল্লাহ, উপদেষ্টা জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট জাফর উল্লাহ, অ্যাডভোকেট নুরুল ইসলাম, শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুকসহ কক্সবাজার জেলা লয়ার্স কাউন্সিলের সিনিয়র ও জুনিয়র নেতৃবৃন্দ এবং জেলা বারের নবীন আইনজীবীরা।

অনুষ্ঠানে নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা, আইন অধ্যয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।



















