কক্সবাজারে সদর থানার বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার, হেফাজতে ২৫ কিশোর গ্যাং সদস্য

- আপডেট সময় ১২:০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ২ জন চোর/ছিনতাইকারী, ৫ জন মাদকসেবী, ৮ জন ধর্তব্য অপরাধে এবং ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর-ছিনতাইকারী গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার ও অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে চোর/ছিনতাইকারী হিসেবে শহিদুল ইসলাম খোকন (২১) ও মোহাম্মদ আরিফ (৩২) রয়েছেন।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে আবিদ হাসান ঈশান (২১), সাইফুল ইসলাম (২৩), তামিদুল ইসলাম (২৮), আরিফুল ইসলাম (১৯) ও আবু সাইদকে।
এ ছাড়া ধর্তব্য অপরাধে পন ধর (৫০), নুনু দাস (৩৫), ছোটন দে (৩৫), মো. তারেক (২৩), মনির হোসেন (৪০), আব্দুল্লাহ (২৮), আজিজুর রহমান (৩৫) ও **শ্রী লিটন দেব সরমা (৩২)**কে গ্রেপ্তার করা হয়েছে।
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. ইকবাল হোসেন ও মো. এহসান উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ কিশোর গ্যাং সদস্য থানা হেফাজতে
এদিকে, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ১০ জনকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, সঙ্গত কারণে হেফাজতে নেওয়া কিশোরদের ছবি গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে হেফাজতে নেওয়া ২৫ জনের সংখ্যা গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া ১৭ জনের বাইরে।



















