“নাগরিক সুবিধা বৃদ্ধি ও সেবা পেতে ভোগান্তি লাঘবে পদক্ষেপ গ্রহণ করা হবে” — শহিদুল আলম বাহাদুর

- আপডেট সময় ০৬:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ২০৬ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু ও ঈদগাঁও) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় ডোর টু ডোর গণসংযোগ করেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে তিনি বলেন, “নাগরিক সুবিধা বৃদ্ধি ও সেবা পেতে ভোগান্তি লাঘবে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে। কক্সবাজার শহর এখন পর্যটন নগরী হলেও এখানকার সাধারণ মানুষ এখনো মৌলিক সেবা থেকে বঞ্চিত। পানি, বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও নালা-নর্দমা সংস্কার, এবং নিরাপদ বসবাসের পরিবেশ—এসব বিষয়ে জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “রাজনীতি মানে জনগণের কল্যাণে কাজ করা। আমি ক্ষমতা নয়, সেবা চাই। জনগণের অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক উন্নয়ন কাঠামো গড়ে তুলতে চাই, যাতে প্রতিটি নাগরিক তার প্রাপ্য অধিকার সহজে পায়।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমীর রিয়াজ মুহাম্মদ শাকিল, জামায়াতনেতা আব্দুল জাব্বার, শ্রমিকনেতা এম ইউ বাহাদুর, নূরুল আমীন, আমীর আহমদসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
















