কক্সবাজার ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় হাইওয়ে রোডে যৌথবাহিনীর অভিযান: ৮টি অবৈধ মোটরসাইকেল জব্দ, জরিমানা ১৩ হাজার টাকা

এম এ সাত্তার আজাদ
  • আপডেট সময় ১১:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ২৬২ বার পড়া হয়েছে

উপজেলা  প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টার দিকে বালুখালী দাখিল মাদ্রাসার সামনে মেইন হাইওয়ে রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট ৮টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয় এবং মোট ১৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন আইনে ৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

হাইওয়ে পুলিশের কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, “হাইওয়ে রোডে কোনো প্রকার অবৈধ যানবাহন চলাচল করতে পারবে না। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, “অবৈধ যানবাহন জব্দ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উখিয়া-বালুখালী হাইওয়ে সড়কে অবৈধ মোটরসাইকেল চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় হাইওয়ে রোডে যৌথবাহিনীর অভিযান: ৮টি অবৈধ মোটরসাইকেল জব্দ, জরিমানা ১৩ হাজার টাকা

আপডেট সময় ১১:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫