Peacemakers-এর প্রথম কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময় ০৯:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ২৬৬ বার পড়া হয়েছে
Peacemakers-এর প্রথম কর্মশালা অনুষ্ঠিত
২২ নভেম্বর শনিবার কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন যুব অংশগ্রহণকারীকে নিয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা “সামাজিক মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার” (Responsive Use of Social Media)।
বর্তমান সময়ে ভুল তথ্য, অপপ্রচার ও ডিজিটাল সহিংসতার বিস্তারের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমকে সচেতন, নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহার করার গুরুত্ব তুলে ধরতেই এই কর্মশালার আয়োজন করা হয়। ইয়ুথ এন্ডিং হাঙ্গার কক্সবাজার এর উদ্যোগে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলায় সামাজিক সম্প্রীতি, ধর্মীয় ও বিশ্বাসের স্বাধীনতা (Freedom of Religion or Belief) বিষয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই অনুষ্ঠিত হলো দিনের এই গুরুত্বপূর্ণ কর্মশালা। কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রাণবন্ত আলোচনায় যুক্ত হয়ে আগামীর সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মোহাম্মদ আব্দুল্লাহ, ফ্যাসিলিটেটর ও সমন্বয়কারী, ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা (FoRB), কক্সবাজার জেলা এবং ইসফাতুল হাসান ইসফাত ফ্যাসিলিটেটর ও কো- অর্ডিনেটর
ইয়ুথ এন্ডিং হাঙ্গার, কক্সবাজার জেলা
কর্মশালার শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা জানান, তারা এখন থেকে সোশ্যাল মিডিয়ার ব্যবহার আরও দায়িত্বশীলভাবে পরিচালনা করবেন। এছাড়া গুজব প্রতিরোধ, ভুল তথ্য মোকাবিলা এবং সমাজে সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। তারা ভবিষ্যতে সমাজের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারও করেন।
















