কক্সবাজার ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন ও পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১৫

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:৫১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ১৪৮ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন ও পাঁচ বছর সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত দুই পলাতক আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিকে ২৬ ও ২৭ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়।

র‌্যাব-১৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস দমন, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে জোরালো গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে সংস্থাটি। বিশেষ করে যাবজ্জীবন ও অর্থদণ্ডে দণ্ডিত এবং গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সঙ্গে সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫ সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি দল উখিয়ার হাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান (৩২)–কে আটক করে। তিনি হাজিরপাড়া (মগডেবা ঘোনার পাড়া), ওয়ার্ড-০৬ এলাকার মত মির কাশেম ও আমেনা খাতুনের ছেলে।

অন্যদিকে, আরেকটি পৃথক অভিযানে উখিয়ার তেলখোলা এলাকা থেকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি রুপন কুমার চাকমা (২৫)–কে গ্রেফতার করা হয়। তিনি তেলখোলা চাকমাপাড়া এলাকার মংপু চাকমা ও পেমাচা চাকমার ছেলে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ এর এমন ধারাবাহিক অভিযান স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়েছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন ও পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১৫

আপডেট সময় ১১:৫১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫