কক্সবাজার ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা ওসমান হাদি

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ৩৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে ওসমান হাদির ভাই ওমর হাদি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখা হয়েছে, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা।

ঘটনার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে একটি অপারেশন করা হয়। এরপর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।

নিউজটি শেয়ার করুন

না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা ওসমান হাদি

আপডেট সময় ১০:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫