কক্সবাজারে শহীদ শরীফ ওসমান হাদীর মাগফেরাত কামনায় শহর জামায়াতের দোয়া মাহফিল

- আপডেট সময় ০৯:২৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ৬৫২ বার পড়া হয়েছে
কক্সবাজার শহর জামায়াতের উদ্যোগে শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী সভাপতিত্বে ও সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান এর সঞ্চালনায় শহীদ শরীফ ওসমান হাদীর রূহের মাগফেরাত কামনায় এক দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, “শহীদ শরীফ ওসমান হাদী ইসলামের এক অকুতোভয় সৈনিক ছিলেন। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর এই আত্মত্যাগ এ দেশের ছাত্র ও যুবসমাজের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা তাঁর শাহাদাত কবুলিয়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি।”

শহর জামায়াত আয়োজিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী ও মাওলানা দেলোয়ার হোসেন।
জেলা অফিস সেক্রেটারি মুহাম্মাদ শাহজাহান ও উপাধ্যক্ষ আজিজুল হক।
সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মাদ শাকিল।
শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহিদ উল্লাহ,
শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম হাসান, সাংগঠনিক সেক্রেটারি এমইউ বাহাদুরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে শহীদ শরীফ ওসমান হাদীর শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।















