কক্সবাজার ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেলার বিভিন্ন স্থানে শহীদ শরীফ ওসমান হাদী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৫২:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ৬০৯ বার পড়া হয়েছে

উখিয়া উপজেলা:
জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদি বিগত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শাহাদাত বরণ করেন। উসমান হাদীর মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

উখিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি বলেন, “শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। শহীদ ওসমান হাদি তাঁর জীবন উৎসর্গ করে আমাদের সামনে ত্যাগ, ধৈর্য ও দ্বীনের পথে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। শহীদদের আদর্শ বুকে ধারণ করেই ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে হবে।”

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের পথে যত বাধাই আসুক না কেন, শহীদদের আত্মত্যাগ সেই আন্দোলনকে আরও শক্তিশালী ও বেগবান করে।
তিনি শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে বলেন, “শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আদর্শ ও আত্মত্যাগ আমাদের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণা জোগায়।”

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন পালংখালী ইউনিয়ন জামায়াতের আমীর আবুল আলা রোমান, ইউনিয়ন সেক্রেটারি আবদুর রহমান, জেলা শ্রমিক নেতা মুহাম্মদ শাহজাহান, স্থানীয় জামায়াত নেতা মাওলানা জমির আহমদ এবং মাওলানা গফুর উল্লাহ।
কক্সবাজার শহর: শহর জামায়াতের উদ্যোগে শহীদ শরীফ উসমান হাদী স্মরণে দোয়া মাহফিল আয়োজন করা হয়। শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান।

পেকুয়া উপজেলা:
উসমান হাদীর মাগফিরাত কামনায় পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহেশখালী উপজেলা দক্ষিণ:
শহীদ শরীফ উসমান হাদীর মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে উপজেলা আমীর মাস্টার শামীম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন। উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে কক্সবাজার সদর উপজেলা সেক্রেটারি আজিজুর রহমান, মহেশখালী পৌরসভা সভাপতি মোতাহার হোসেন, সেক্রেটারি মহিউদ্দিন, ছাত্রশিবির সভাপতি আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জেলার বিভিন্ন স্থানে শহীদ শরীফ ওসমান হাদী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫২:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫