কক্সবাজার ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আজ সিদ্ধান্ত দেবে ইসি

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ৩০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রবিবার (১৮ জানুয়ারি), একই দিনে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, বর্তমানে অপেক্ষমাণ অধিকাংশ আবেদনই দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত। এসব আবেদনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। আজ কমিশনের বৈঠকে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিষ্পত্তি করা হবে।

এরই মধ্যে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) ইসিতে আপিল শুনানির অষ্টম দিনে ৪৪ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে আট দিনে মোট প্রায় ৪০০ জন প্রার্থী আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন।

শনিবার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত শুনানির সময় ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ও হাসনাত আবদুল্লাহর মধ্যে নির্বাচন কমিশনে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে।

অন্যদিকে, ওইদিন কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তাঁর প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) আবেদনের প্রেক্ষিতে প্রার্থিতা হারান। তবে হাসনাতের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সির করা আবেদন নির্বাচন কমিশন খারিজ করে দেয়।

নির্বাচন কমিশন জানায়, শনিবার মোট ১১২টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪৫টি আবেদন মঞ্জুর, ৩৭টি নামঞ্জুর করা হয়েছে। ১৯টি আবেদন এখনো অপেক্ষমাণ রয়েছে। ৯টি আবেদন প্রত্যাহার করায় উত্থাপিত হয়নি এবং দুটি আপিলের আবেদনকারী শুনানিতে অনুপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছিল।

শুনানি শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সব মুলতবি আবেদনের শুনানি শুরু হবে।

ওইদিন যেসব প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ, গাজীপুর-২ আসনের জনতার দলের প্রার্থী মো. শরিকুল ইসলাম সীমান্ত এবং খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

নিউজটি শেয়ার করুন

দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আজ সিদ্ধান্ত দেবে ইসি

আপডেট সময় ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬