কক্সবাজার ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কক্সবাজার-৩ আসনে জগদীশ বড়ুয়ার প্রতি লেবার পার্টির সমর্থন প্রত্যাহার

এমএ বাপ্পি
  • আপডেট সময় ০২:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬৫৭ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কক্সবাজার-৩ আসনে জগদীশ বড়ুয়ার প্রতি লেবার পার্টির সমর্থন প্রত্যাহার

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইমন ব্যক্তিগত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়েছেন যে, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী জগদীশ বড়ুয়া দলীয় নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।

জানা যায়, বিএনপি প্রার্থীর সাথে বড় অংকের অর্থের বিনিময়ে সমঝোতার মাধ্যমে মিশ্র ক্রিয়ায় এজেন্ট, পোলিং এজেন্ট ও প্রধান এজেন্ট নিয়োগের বিষয়ে তিনি সম্মত হন। এ প্রক্রিয়ায় সাবেক বিএনপিপন্থী পৌর কমিশনার আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদকে প্রধান করে নির্বাচনী মনিটরিংয়ের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠে।

দলীয় সূত্র জানায়, এ ধরনের কার্যক্রম সরাসরি দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী। দলীয় নীতিমালা অনুযায়ী, কোনো প্রার্থী শৃঙ্খলা ভঙ্গ বা দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তিনি স্বয়ংক্রিয়ভাবে দলীয় সমর্থন হারান।

এ প্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে দলীয় সিদ্ধান্ত জানিয়ে জগদীশ বড়ুয়ার প্রতি লেবার পার্টির আনুষ্ঠানিক সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন।

দলীয় নেতৃবৃন্দ বলেন, “দলের আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের আপস নেই। ভবিষ্যতেও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় কক্সবাজার-৩ আসনের নির্বাচনী অঙ্গনে নতুন করে রাজনৈতিক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কক্সবাজার-৩ আসনে জগদীশ বড়ুয়ার প্রতি লেবার পার্টির সমর্থন প্রত্যাহার

আপডেট সময় ০২:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬