কক্সবাজার ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহরে রমজান জুড়ে বিদ্যুৎ সেবা চেয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি’র সাক্ষাৎ

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৮:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৬৭ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজার শহরে রমজানজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চেয়ে বিপিডিবি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সাইফুর রহমান নয়নের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজার শহরে পবিত্র রমজান মাসজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমান নয়ন।

সাম্প্রতিক সময়ে বিদ্যুতের লোডশেডিং ও ভোল্টেজের ওঠানামা নিয়ে নগরবাসীর ভোগান্তির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, রমজান মাসে ইফতার, তারাবিহ নামাজ ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ সময় বিদ্যুৎ বিভ্রাট হলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

সাইফুর রহমান নয়ন শহরের বিভিন্ন এলাকার বিদ্যুৎ সমস্যার চিত্র তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি রমজান মাসকে সামনে রেখে বিশেষ মনিটরিং সেল গঠন, জরুরি টিম প্রস্তুত রাখা এবং বিকল্প ব্যবস্থা জোরদারের প্রস্তাবও দেন।

এদিকে বিপিডিবির নির্বাহী প্রকৌশলী রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন। তিনি জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সৌজন্য সাক্ষাতে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নগরবাসী রমজানজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শহরে রমজান জুড়ে বিদ্যুৎ সেবা চেয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি’র সাক্ষাৎ

আপডেট সময় ০৮:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬