মঈনুল হাসান পলাশের বিরুদ্ধে ছাত্র হয়রানির অভিযোগ

- আপডেট সময় ০৪:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৭১ বার পড়া হয়েছে
📌ভুক্তভোগী শিক্ষার্থীর ফেইসবুক পোস্ট…
শিক্ষক সবসময় পিতার সমতুল্য কিন্তু শিক্ষকের ব্যবহার যদি জ্ঞানহীন মানুষের মতো হয় তাহলে অশিক্ষিতদের মধ্যে আর পার্থক্য থাকলো না।
গত 2 দিন আগে আমার Cox’s Bazar City College এর একজন শিক্ষক জনাব মঈনুল হাসান পলাশ স্যারের সাথে কথা হয়েছে, উনি আমাকে বললো “আগামীকাল ২২ ফেব্রুয়ারী বেলা ১২ টায় ট্যুরিজম ডিপার্টমেন্টে আসো” সেই অনুযায়ী আমি আজকে কলেজে গেলাম।
গতকাল দুপুর ১২:৩০ এর দিকে আমি রুমে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকার ১০ সেকেন্ডের মধ্যেই তিনি আমার সাথে চরম অসৌজন্যমূলক আচরণ শুরু করেন।উনি আমাকে বললো ভর্তি হওয়ার জন্য আসছো?আমি বিনয়ের সাথে বলি,আমি বলছি স্যার আমি আবেদনের টাকাটা জমা দিয়ে ভর্তি সংক্রান্ত বিস্তারিত একটু জানতে চাচ্ছিলাম, ভর্তি ফিঃ কত, সেমিস্টার ফিঃ কত সব একটু জেনে ভর্তি হতে চাচ্ছিলাম। আজকে মূলত ভর্তির তারিখও না, ভর্তির সময় ন্যাশনাল ইউনিভার্সিটি সার্কুলার অনুযায়ী আরো সময় আছে।
হঠাৎ উনি আমার সাথে কি পরিমাণ বাজে ব্যবহার করলো, আমি কিছুই বুঝালাম না, আমি নাকি ফালতো ছেলে, আমাকে বিস্তারিত বলতে পারবে না কোন বিস্তারিত নাই নাকি? আরো যাতা ব্যবহারটা করলো আমার সাথে। এক প্রকার উনি আমাকে থ্রেড দিয়ে বের দিলো।
উনি আমাকে দেখা করতে বললো আমিও ভাবলাম, আবেদন ফিঃ ১০০০ টাকাটা উনাকে জমা দিয়ে আমার আবেদনটি কনফার্ম করে আসবো এবং বিস্তারিত জেনে এরপরে ভর্তি টাকাসহ নিয়ে আবার যাবো।
এখন আমার কথা হচ্ছে এইরকম একটা মানুষকে চেয়ার একটা নিয়ে বসায় দিলেন যার কোন ছাত্রদের প্রতি দায়িত্ববোধ নাই, একজন শিক্ষক হয়ে এইরকম বাজে ব্যবহার উনি কেমনে করতে পারে এই রোজা রমজান মাসে।
কিন্তু তিনি আমাকে কোনো বিস্তারিত তথ্য না দিয়ে উল্টো অপ্রাসঙ্গিক ও অবমাননাকর মন্তব্য করেন এবং আমার সাথে এমন আচরণ করেন যা একজন শিক্ষকের কাছ থেকে মোটেও প্রত্যাশিত নয়।
তাঁর আচরণে আমি মানসিকভাবে অত্যন্ত বিব্রত ও হতাশ হই। একপর্যায়ে তিনি আমাকে রুম থেকে বের হয়ে যেতে বলেন।আমি অপমানিত হয়েছি, মানসিকভাবে আঘাত পেয়েছি।
কিন্তু চুপ থাকলে ভবিষ্যতে আরও কেউ একই অভিজ্ঞতার শিকার হবে। তাই বিষয়টি প্রকাশ্যে বলছি।
আমি বছর মাসে কত টাকা দিবো একজন সম্ভাব্য শিক্ষার্থী হিসেবে আমার কি এসব জানার অধিকার নাই? নাকি আন্দাজে ভর্তি হবো?
যাইহোক, সিটি কলেজ অধ্যক্ষ #আকতার স্যার শুনছি যথেষ্ট শিক্ষার্থী বান্ধব মানুষ।আমি উনার দৃষ্টি আকর্ষণ করছি, ভবিষ্যতে যাতে কোন শিক্ষার্থীর সাথে যেন এমন আচরণ না করে।














