কক্সবাজার ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুরুশকুল ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / ৪৪১ বার পড়া হয়েছে

Oplus_131072

খুরুশকুল ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী খুরুশকুল ইউনিয়নের উদ্যোগে ১৩ মার্চ, শুক্রবার এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষণীয় ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম টিম অঞ্চলের সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে মাহফিলটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুস্তাফিজুর রহমান বলেন, রোজা আমাদের পাপ কাজ থেকে বিরত থাকতে এবং আত্মশুদ্ধির পথে এগিয়ে যেতে শিক্ষা দেয়। কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেক সময় রোজার প্রকৃত শিক্ষাকে কাজে না লাগিয়ে পার্থিব স্বার্থসিদ্ধির পেছনে ছুটে বেড়াই। ন্যায় ও ইনসাফের আদর্শ ভুলে গিয়ে আমরা অপরের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক হক নষ্ট করি, যা দেশের সামগ্রিক সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টি করে।

তিনি আরও বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ন্যায়বিচার, সততা ও পারস্পরিক অধিকার রক্ষার মানসিকতা গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতন ও সক্রিয় ভূমিকা রাখা উচিত।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খুরুশকুল ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬