কক্সবাজার ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ডেঙ্গুমুক্ত কক্সবাজার আমাদের দৃঢ় অঙ্গীকার

কক্সবাজার জেলা প্রশাসনের ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০২:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ৪৬৫ বার পড়া হয়েছে

“ডেঙ্গুমুক্ত কক্সবাজার

আমাদের দৃঢ় অঙ্গীকার”

এই প্রত্যয় নিয়ে আজ ১৪ই মার্চ, ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং কক্সবাজার সিভিল সার্জন অফিস এবং কক্সবাজার পৌরসভার সার্বিক সহযোগিতায় সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আঃ মান্নান-এর নেতৃত্বে র‍্যালিটি জেলা বাস টার্মিনাল ও পার্শ্ববর্তী এলাকা প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সরাসরি ঔষধ স্প্রে করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার (সদর) সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, গত ১০ই মার্চ মাননীয় মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনি মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভার নির্দেশনা এবং পরামর্শের আলোকে এখন থেকে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল করা হবে।

এই উদ্দেশ্য সামনে রেখে অতিসত্বর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা আয়োজনের মাধ্যমে ব্যাপক কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।

আসুন, সচেতন হই এবং পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুমুক্ত কক্সবাজার আমাদের দৃঢ় অঙ্গীকার

কক্সবাজার জেলা প্রশাসনের ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত

আপডেট সময় ০২:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬