কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশনের পুষ্পমাল্য অর্পণ

- আপডেট সময় ০৯:৪৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ৪৯১ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশন। ২৬ মার্চ সকালে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করে গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।
পুষ্পমাল্য অর্পণের পর উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় বক্তারা বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাদের এই আত্মত্যাগ জাতির জন্য চির প্রেরণার উৎস হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন— আস্থা ফাউন্ডেশনের সেক্রেটারি ও এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ইব্রাহিম, হেড অব প্রোগ্রাম আব্দুল্লাহ আল মামুন, লাইফ মেম্বার শহিদুল ইসলাম, জেনারেল মেম্বার মোহাম্মদ ফয়সাল, সাইফুল ইসলাম, রুবেল ধর, জায়েদ ইকবাল রাকিব ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও সহযোগী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নাদিয়া কামাল শিফা এবং নাসরিন সুলতানা রিফাত।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
















