মে দিবসে কক্সবাজারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

- আপডেট সময় ০২:২২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ৪১১ বার পড়া হয়েছে
মহান মে দিবস ও জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহিদুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া অংশ নেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম হাসান, শ্রমিক নেতা মামুন এবং জেলা শ্রমিক নির্মাণ ফেডারেশনের সভাপতি আবুল কালামসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ সময় কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্রমিক নির্মাণ ফেডারেশন, বিভিন্ন এনজিও সংগঠন ইপসাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শ্রমিকবান্ধব সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।














