খুরুশকুলে ব্যবসায়ী জুনায়েদ আল নোমানী বাবুরের জানাজা ও দাফন সম্পন্ন

- আপডেট সময় ০৭:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১৪৫ বার পড়া হয়েছে
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পালপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী জুনায়েদ আল নোমানী বাবুরের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) আসরের নামাজের পর বিকেল ৫টা ১৫ মিনিটে খুরুশকুল ফকিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ফকির পাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম জুনায়েদ আল নোমানী বাবুর পিএমখালী পূর্ব মাছুয়াখালীর মরহুম মাওলানা আবদুর রাজ্জাক মাস্টারের জ্যেষ্ঠ সন্তান এবং খুরুশকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জেনারেল সুবেদার আব্দুল মাবুদের ভাগিনা ছিলেন।
জানাজায় উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেনারেল সুবেদার আব্দুল মাবুদ, সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ মোস্তাক, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, সাবেক খুরুশকুল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম, খুরুশকুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জহিরুল ইসলাম, খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

জানাজা শেষে মরহুম জুনায়েদ আল নোমানী বাবুরের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত মুসল্লিরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।


















