কক্সবাজার ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে তরুণদের প্রস্তুত থাকতে হবে: আয়ুইব আনসারী

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ১২৫ বার পড়া হয়েছে

বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে শহিদ তানভীর ছিদ্দিকীর আদর্শ ও আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের তরুণ সমাজকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি আইয়ুব আনসারী।

আজ শনিবার (১৮ জুলাই) ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে মহেশখালী উপজেলার একমাত্র শহিদ তানভীর ছিদ্দিকীর দ্বিতীয় শাহাদতবার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা ছাত্রশিবির আয়োজিত কবর জিয়ারত, খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব আনসারী বলেন, “শহিদ তানভীর ছিদ্দিকী ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর সেই আত্মত্যাগের চেতনা আমাদের প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে হবে এবং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “অতীতের স্বৈরশাসনের পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটে, সে জন্য দেশের তরুণ ও ছাত্রসমাজকে সচেতন, সংগঠিত এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সর্বদা সজাগ থাকা সময়ের দাবি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা দাওয়াহ সম্পাদক মনছুর আলম, মহেশখালী দক্ষিণ উপজেলা ছাত্রশিবির সভাপতি শাহারিয়ার কায়েফ জিহাদ, উত্তর উপজেলা ছাত্রশিবির সভাপতি পারভেজ রনিসহ বিভিন্ন ইউনিয়ন ও প্রশাসনিক ওয়ার্ডের দায়িত্বশীল ও সাধারণ সদস্যবৃন্দ।

দোয়া মাহফিল ও কবর জিয়ারত শেষে ছাত্রশিবির নেতৃবৃন্দ শহিদ তানভীর ছিদ্দিকীর বাসভবনে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা শহিদ পরিবারের খোঁজ-খবর নেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে তরুণদের প্রস্তুত থাকতে হবে: আয়ুইব আনসারী

আপডেট সময় ০৬:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬