মাদরাসার ছাত্রীদের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের নির্দেশ প্রত্যাহারের দাবি অভিভাবকদেরমাদরাসার ছাত্রীদের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের নির্দেশ প্রত্যাহারের দাবি অভিভাবকদের সংবাদ: মাদরাসার দাখিল ও আলিম পর্যায়ের ছাত্রীদের নিয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের জন্য দল গঠন করে খেলায় অংশগ্রহণের সরকারি নির্দেশনার প্রতিবাদ জানিয়েছে অভিভাবক মহল। তারা এ সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অভিভাবকদের মতে, মাদরাসা শিক্ষার নিজস্ব আদর্শ, পরিবেশ ও মূল্যবোধ রয়েছে। এসব আদর্শের প্রতি আস্থা রেখেই অসংখ্য অভিভাবক তাদের সন্তানদের মাদরাসায় ভর্তি করেন। সেই বাস্তবতাকে উপেক্ষা করে এ ধরনের নির্দেশনা দেওয়া মাদরাসা শিক্ষার স্বকীয়তার সঙ্গে সাংঘর্ষিক বলে তারা মনে করেন। বিবৃতিতে অভিভাবকরা বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থার বৈশিষ্ট্য ও শিক্ষার্থীদের পারিবারিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় না এনে এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সমীচীন নয়। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে অবিলম্বে নির্দেশনা প্রত্যাহারের জোর দাবি জানান।

- আপডেট সময় ০২:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১৪৫ বার পড়া হয়েছে
মাদরাসার দাখিল ও আলিম পর্যায়ের ছাত্রীদের নিয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের জন্য দল গঠন করে খেলায় অংশগ্রহণের সরকারি নির্দেশনার প্রতিবাদ জানিয়েছে অভিভাবক মহল। তারা এ সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসার আলিম শিক্ষার্থীর অভিভাবক জয়নাব বেগম জানান, মাদরাসা শিক্ষার নিজস্ব আদর্শ, পরিবেশ ও মূল্যবোধ রয়েছে। এসব আদর্শের প্রতি আস্থা রেখেই অসংখ্য অভিভাবক তাদের সন্তানদের মাদরাসায় ভর্তি করেন। সেই বাস্তবতাকে উপেক্ষা করে এ ধরনের নির্দেশনা দেওয়া মাদরাসা শিক্ষার স্বকীয়তার সঙ্গে সাংঘর্ষিক বলে তারা মনে করেন।

এক সাক্ষাৎকারে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার অভিভাবক জয়নাল আবদীন বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থার বৈশিষ্ট্য ও শিক্ষার্থীদের পারিবারিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় না এনে এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সমীচীন নয়।
তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে অবিলম্বে নির্দেশনা প্রত্যাহারের জোর দাবি জানান।


















