কক্সবাজার ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০ বছর পলাতক থাকার পর বান্দরবানের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ১২১ বার পড়া হয়েছে

Oplus_131072

সুদীর্ঘ ২০ বছর আত্মগোপনে থাকার পর ২০০৭ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি উসিংনু মার্মা (৩৮)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ওয়াই জংশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত উসিংনু মার্মা বান্দরবান সদর থানার লুলাইন হেডম্যান পাড়ার বাসিন্দা রে অং মারমার ছেলে।

র‍্যাব জানায়, ২০০৭ সালে বান্দরবান সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি সাত বছরের সশ্রম কারাদণ্ড ও আরও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাস, মাদক ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২০ বছর পলাতক থাকার পর বান্দরবানের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬