কক্সবাজার ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠনের মোটরসাইকেল শোডাউন, রামুতে ৩১ জনের নামে মামলা

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ১৩১ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, জনমনে ভীতি সৃষ্টি, বেআইনি সমাবেশ, উসকানিমূলক স্লোগান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৬ জুলাই রাত প্রায় ১২:৩০ টার দিকে রামু উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা দলীয় স্লোগান দেয় এবং জনসাধারণের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় রামু থানায় দায়ের করা মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তদন্তে জড়িত থাকার প্রমাণ মিললে আরও অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আইনের আওতায় আনার কথা উল্লেখ রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিষিদ্ধ সংগঠনের মোটরসাইকেল শোডাউন, রামুতে ৩১ জনের নামে মামলা

আপডেট সময় ০৭:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬