ডাকাতের কবলে পড়ে টাকা মোবাইল হারিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর

- আপডেট সময় ০৬:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ১৮৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মিরসরাই থানা এলাকায় ঢাকাতের কবলে পড়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর সভাপতি ও সাংবাদিক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে আবু জাফর ও তার সহযোগী তিনজন সাংবাদিক সহ কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে এই ঘটনা ঘটে ।
গত কয়েক দিন আগে কক্সবাজার জেলার সাংবাদিক নির্যাতন ও সাংগঠনিক কমিটি গঠন সহ বন্যার্ত সাংবাদিক সন্তানদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ সহ সাংগঠনিক সফরের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করে কক্সবাজার পৌঁছান সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন সাংবাদিক মোস্তাক আহমেদ সহ বেশ কয়েকজন।
সেখানে পৌঁছে প্রথমে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক ভাই কে হাসপাতালে দেখত যান এরপর কক্সবাজার চকরিয়া উপজেলা কমিটি গঠন সহ আলোচনা সভা শেষে বন্যার্ত সাংবাদিক সন্তানদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ সহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে রওনা হন।
পথিমধ্যে মিরসরাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল।
এর আগেই মিরসরাই থানা এলাকায় পৌঁছালে ডাকাতদল আহমেদ আবু জাফর যে গাড়িতে ছিলেন সেই গাড়ি লক্ষ্য করে লোহার রড বা লোহার বস্তু ছুড়ে মেরে গাড়ির গতি রোধ করে গাড়ি থামিয়ে আহমেদ আবু জাফর সহ তাহার সাথে থাকা সকলকে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মারধর করে সকলের সাথে থাকা জরুরি ডকুমেন্ট সংবলিত মোবাইল ফোন সহ সকলের সাথে থাকা টাকা পয়সা পোশাক সহ যা কিছু ছিল সর্বস্ব জোরপূর্বক লুটে নিয়ে যায়।
এরপর তারা সেখান থেকে মিরসরাই থানায় যোগাযোগ করলে থানা প্রশাসন তাদের কে নিরাপদে রাখার ব্যবস্থা করেন এবং মোবাইল গুলো দ্রুত উদ্ধার করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন।
এরপর সকাল আটটার দিকে তারা সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। আহমেদ আবু জাফর সহ সকলের সাথে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ সারাদেশের সাংবাদিকদের সাথে বেশ কয়েক ঘন্টা কোনো প্রকার যোগাযোগ না থাকায় সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল।
পথিমধ্যে অন্য কোনো মোবাইল দিয়ে সাংবাদিকদের সাথে যোগাযোগ করা হলে সাংবাদিকদের মধ্যে স্বস্তি ফিরে আসে , তবে মানসিক বিপর্যয় কেটে উঠতে সময় লাগবে।
ডাকাতের কবলে পড়ে টাকা মোবাইল হারিয়ে এবং ডাকাতদলের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করার ফলে আহমেদ আবু জাফর সহ সকলেই শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত আছেন এবং সহকর্মী সাংবাদিক ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তাহারা শুকরিয়া আদায় করেছেন যে সকলেই অক্ষত আছেন ।
সকলেই ঐ সমস্ত ডাকাত দলের সদস্যদের জন্য দোয়া করেছেন যে পৃথিবীতে আসার সময় কেউ ডাকাত হয়ে জন্ম নেয়না,হয়ত পৃথিবীর পরিবেশ তাদেরকে ঐ পথে নিয়ে গেছে।
আহমেদ আবু জাফর আরো বলেছেন ডাকাতদলের সকল সদস্যদের আল্লাহ যেনো হিদায়াত দান করে সঠিক ও সৎপথে ধাবিত করেন তারা যেনো জীবনের সঠিক পথ খুঁজে পায় এবং তারা নিজেদের জীবন জীবিকা নির্বাহের জন্য সৎপথে কাজ করতে ইচ্ছুক হলে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি তাদের সহযোগীতা করবে পাশে থাকবে।
মোবাইল গুলোতে খুবই প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে তাই মোবাইল গুলো দ্রুত ফেরত পেতে আহমেদ আবু জাফর সহ সকলেই সহযোগিতা কামনা করেছেন।

















