কক্সবাজার ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবা, ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার; আটক ২

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১৪৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় চোলাই মদ এবং একটি যাত্রীবাহী বাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মোট ৫০ হাজার পিস ইয়াবা, ৪৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে এবং ২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাতে বিজিবি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর বালুখালী বিওপির বিশেষ টহল দল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার মাষ্টারকাঠি সীমান্তে অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী দুই সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পোটলা ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়।

পরে পোটলাটি তল্লাশি করে খাকী রঙের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী পাঁচ কাটে রাখা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং চিরুনি অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

অন্যদিকে, একই দিন রাত ৯টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় কক্সবাজার থেকে টেকনাফগামী পায়রা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় তল্লাশিকালে বাসটির চালকের আসনের নিচে ২০ লিটার এবং পেছনের আসনের নিচে ২৫ লিটারসহ মোট ৪৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাসের চালক মো. রফিক (৩২) ও হেলপার মো. জুয়েল (২২)-কে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত মদ ও বাসের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানিয়েছে, আটক দুই আসামি এবং জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া ও টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কেরা বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবা, ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার; আটক ২

আপডেট সময় ১২:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬