চোখে প্রতীকী ব্যান্ডেজ বেঁধে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৯:১৮:২০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৯২ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চোখে প্রতীকী ব্যান্ডেজ বেঁধে একটি আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে অংশ নেন। রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইডিইবি) মুক্তিযোদ্ধা স্মৃতি হলে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই প্রতিবাদী রূপ নিয়ে উপস্থিত হন।
ব্যান্ডেজ বাঁধার কারণ সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন সংঘর্ষ ও ছাত্রদল নেতাকর্মীদের হামলায় আহতদের চোখ হারানোর ঘটনার প্রতীকী প্রতিবাদ এবং সংহতি জানাতে তিনি এই অভিনব প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে তিনি রাজপথে যেকোনো অনিয়ম, সন্ত্রাস ও হামলার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন এবং আহতদের অধিকার ও ন্যায়বিচার আদায়ের দাবি জানান।
তার এই প্রতীকী প্রতিবাদ ও বক্তব্য রাজনৈতিক অঙ্গনে এবং সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ট্যাগস :

















