কক্সবাজার ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণমিছিল সফল করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:১৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৪১ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য সমাবেশ ও গণমিছিল সফল করার লক্ষ্যে কক্সবাজার শহরে ১১ দলীয় ঐক্যের এক প্রস্তুতি সভা ৩ আগস্ট, সোমবার সন্ধ্যা ৭টায় শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, এনসিপি কক্সবাজার জেলার আহ্বায়ক প্রফেসর আখতারুল আলম, নেজামে ইসলামী পার্টি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম, এবি পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে কক্সবাজার শহর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৫ আগস্ট ২০২৬, বিকেল ৪টায় কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে গণমিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গণমিছিল সফল করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬