কক্সবাজার ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কক্সবাজারে নেজামে ইসলাম পার্টির আলোচনা সভায়

ফ্যাসিবাদবিরোধী শক্তির সুসংহত ঐক্যের আহ্বান

শহিদুল ইসলাম
  • আপডেট সময় ০৮:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১৮৩ বার পড়া হয়েছে

Oplus_131072

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক শক্তির মধ্যে সুসংহত ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দীর্ঘদিনের জুলুম-শোষণের অবসানের পথ তৈরি করেছে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটেছে। তবে পতিত অপশক্তির পুনরুত্থান রোধে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও পক্ষকে দায়িত্বশীলতা, দূরদর্শিতা, সহনশীলতা এবং শিষ্টাচারের পরিচয় দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনৈতিক বাস্তবতায় যে নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে, তা পূর্ণতা দিতে ইসলামী নেজাম প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত এবং জুলাই গণঅভ্যুত্থানে আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা।

জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী। পবিত্র কোরআন তিলাওয়াত করেন জেলা ইসলামী ছাত্রসমাজের দাওয়াহ সম্পাদক মুহাম্মদ শাহেদ হোসাইন।

এ সময় বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারী, সহ-দফতর সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, দাওয়াহ সম্পাদক মাওলানা কারী রুহুল কাদের, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সালেম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক এবং জেলা ইসলামী ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মুহিউদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা নায়েবে আমীর মাওলানা হোসাইন আহমদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কক্সবাজারে নেজামে ইসলাম পার্টির আলোচনা সভায়

ফ্যাসিবাদবিরোধী শক্তির সুসংহত ঐক্যের আহ্বান

আপডেট সময় ০৮:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬