কক্সবাজার ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়া থেকে যুবসমাজকে দূরে থাকতে হবে: আল আমিন

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ হোয়াইক্যং ইউনিয়নের উদ্যোগে যুব সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টায় হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া কেজি স্কুলের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি হাফিজ খালিদ হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন হোয়াইক্যং ইউনিয়ন ওলামা বিভাগের সদস্য মাওলানা মনজুর আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, “যুবসমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ শক্তি। তাই যুবকদের নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শের ভিত্তিতে নিজেদের গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে হবে। পড়াশোনা ও কর্মসংস্থানের পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। একটি সুন্দর, সুশৃঙ্খল ও আদর্শ সমাজ গঠনে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক নুরুল হোসাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সরওয়ার কামাল সিকদার, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি রবিউল আলম এবং হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউল আলম, অ্যাডভোকেট ফরিদ আলম, সরোয়ার আলম মুন্না, সিরাজুল মোস্তফা, নুরুল আমিন, মাওলানা কামাল হোসাইন, নুরুল আলম ও শহিদ উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা যুবসমাজকে নৈতিকতা, শৃঙ্খলা, আদর্শ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

পরে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আয়োজক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়া থেকে যুবসমাজকে দূরে থাকতে হবে: আল আমিন

আপডেট সময় ১০:০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬