নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও ডিআইজি
আগামীকাল ১ম বারের মতো মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৯:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ৭৬ বার পড়া হয়েছে
দ্বিতীয় বারের মতো আগামী ৯ আগস্ট কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রথমবারের মতো দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ীতে স্থাপিত কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রকল্প এলাকায় মাতারবাড়িতে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে জোরদার করা হয়েছে।
এ উপলক্ষে বিকেলে বিদ্যুৎ কেন্দ্র ভেন্যুর প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
ট্যাগস :

















