কক্সবাজার ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৫:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ১২ নভেম্বর করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা হয়েছে। দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এগুলোতে ৭ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

বিস্তারিত আসছে…

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন

আপডেট সময় ০৫:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬