কক্সবাজার ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে অটো’র ধাক্কায় মাহি’র মৃত্যু; সড়ক অবরোধ

আব্দুল্লাহ আল নোমান
  • আপডেট সময় ১১:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) ধাক্কায় শবনম ফারিয়া মাহি (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেখানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহি রামকুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে একই ইউনিয়নের ঢালারমুখ এলাকার মালয়েশিয়াপ্রবাসী আবছার কামালের মেয়ে।

এ দুর্ঘটনার পর সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবিতে স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক রুপালি বাংলাদেশ কে বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত টমটমচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রামুতে অটো’র ধাক্কায় মাহি’র মৃত্যু; সড়ক অবরোধ

আপডেট সময় ১১:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬