কক্সবাজার ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি দিল ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়

আবদুস সালাম
  • আপডেট সময় ১১:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে

দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ‘নাছিম বানু শিক্ষা বৃত্তি’ প্রদান অনুষ্ঠান অত্যন্ত জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব শাহীন দেলোয়ার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাতামুহুরী উপজেলার সভাপতি জনাব জামিল ইব্রাহিম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাতামুহুরীর সহকারী কমিশনার (ভূমি) জনাব শফিউল আলম, মাতামুহুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জামির হোসেন জিয়া এবং চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নজরুল ইসলাম।

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি জনাব ওয়াহিদুজ্জামান ফয়সাল, বিদ্যালয়ের অভিভাবক সদস্য জনাব গিয়াস উদ্দিন এবং ইলিশিয়া জমিদার বাড়ীর সন্তান জনাব মো: ইমতিয়াজ আহমেদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহীন দেলোয়ার বলেন, “কৃতি শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কাণ্ডারি। তাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং পড়াশোনায় উৎসাহিত করতেই এ ধরণের বৃত্তি ও সংবর্ধনার আয়োজন বড় ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং মেধা তালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ‘নাছিম বানু শিক্ষা বৃত্তি’ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি দিল ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়

আপডেট সময় ১১:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬