কক্সবাজার ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনুষ্ঠানিকভাবে পিপিএম (সেবা) পদক গ্রহণ করলেন এসপি সাজেদুর রহমান

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৯:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদক গ্রহণ করেছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান (পিপিএম)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ। তাঁর উপস্থিতিতে কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান আনুষ্ঠানিকভাবে পিপিএম (সেবা) পদক গ্রহণ করেন।

কর্মতৎপর, গণমুখী পুলিশিং এবং বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মানজনক পদকে ভূষিত হন।

পিপিএম (সেবা) পদক অর্জন করায় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আনুষ্ঠানিকভাবে পিপিএম (সেবা) পদক গ্রহণ করলেন এসপি সাজেদুর রহমান

আপডেট সময় ০৯:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬