উখিয়ার ধামনখালীতে বসত বাড়িতে হামলা, যুবককে তুলে নেওয়ার চেষ্টায় দুই রোহিঙ্গা আটক

- আপডেট সময় ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর ধামনখালীতে নুরুল ইসলামের বাড়িতে হামলা করে তার ছেলেকে তুলে নেওয়ার চেষ্টার সময় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ভোরে দুই রোহিঙ্গা যুবক স্হানীয় নুরুল ইসলামের (৬০) বাড়িতে গিয়ে তার ছেলে জাগির হোছাইন (৩২) তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হলে হট্টগোলের সৃষ্টি হয়।
একপর্যায়ে স্থানীয়রা জড়ো হয়ে তাদের ধাওয়া দিলে ওই দুই যুবক পালিয়ে থাইংখালী উচ্চ বিদ্যালয়ের দিকে চলে যান। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাদের ধাওয়া করে আটক করেন।
স্থানীয়দের দাবি, আটক দুই যুবক সশস্ত্র ছিলেন। এসয় তাদের কাছে ১ অস্ত্র ৫ টি বুলেট ও একটি চাকু এবং একটি হিট স্টিক পাওয়া গেছে।
ঘটনার কারণ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।



















