দরবেশকাটা মাদ্রাসার মুহতামিম মাওঃ রেজাউল করিম অসুস্থ, চট্টগ্রামে রেফার্ড

- আপডেট সময় ০৭:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলার মাতামুহুরী উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী আহলিয়া বাহারুল উলুম অর্থাৎ দরবেশকাটা মাদ্রাসার সর্বজনশ্রদ্ধেয় ও সুনামধন্য মুহতামিম মাওলানা রেজাউল করিম হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
পারিবারিক ও মাদ্রাসা সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার অবনতি হলে তাঁহাকে দ্রুত চকোরিয়ার ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামে প্রেরণ (রেফার) করা হয়েছে। বর্তমানে তাঁকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাওলানা রেজাউল করিম দীর্ঘদিন ধরে দরবেশকাটা মাদ্রাসার মুহতামিম হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর হঠাৎ এই গুরুতর অসুস্থতার খবরে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষার্থী ও সর্বস্তরের তাওহীদি জনতার মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের নিকট তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য খাস দোয়া কামনা করা হয়েছে।





















