কক্সবাজার ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানসিক ভারসাম্যহীন জসিমকে পাওয়া গেল পঞ্চগড়ে

বিশেষ প্রতিবেদন
  • আপডেট সময় ১০:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

Oplus_131072

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় জসিমের সাথে দীর্ঘদিন পর পরিবারের ৩ সদস্যের সাক্ষাৎ হয়।

জসিমের ছোটভাই মিজানুর রহমান জামি ঢাকা পোস্টকে বলেন , ২০০৭-০৮ সালের দিকে ভাইয়া মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং ২০১৮ সালের দিকে আমরা তাকে হারিয়ে ফেলি। কল্পনাও করতে পারিনি তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। আল্লাহর কাছে তাদের জন্য অনেক দোয়া করি যাদের কারণে ভাইকে ফিরে পেয়েছি।

তিনি জানান, গতকাল (২০ সেপ্টেম্বর) ফেসবুকে HopeNest BD নামের একটি পেজে পোস্ট করা একটি ভিডিওতে ভাইয়ার সন্ধান পাওয়া মাত্র তাদের সাথে যোগাযোগ করে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়ানা হই। ভাইয়াকে দেখার পর কক্সবাজার থেকে প্রায় হাজার কিলোমিটার ভ্রমণক্লান্তি নিমেষেই দূর হয়ে গেছে, শিগগিরই আমরা একসাথে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

হোপনেস্ট বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন পরিচালনা করেন রংপুরের যুবক জয়নাল আবেদীন রাজিব। সম্প্রতি তিনি মানসিকভাবে অপ্রকৃতস্থ অবস্থায় জসিমকে বাংলাবান্ধা জিরো পয়েন্টে দেখতে পেয়ে তার পরিবার খুঁজে পেতে সংগঠনের ফেসবুক পেজে দুটি ভিডিও প্রচার করেন।

রাজিব বলেন, জসিম ভাইয়ের পরনে প্যান্ট ছাড়া আর কোনো পোশাক ছিল না। নিজের নাম ছাড়া তিনি তেমন কোনো তথ্য দিতে পারছিলেন না। শুধু তার বাড়ি বালুখালী—এমন একটি তথ্য তিনি জানিয়েছিলেন। আমরা তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরিয়ে দিই। এরপর তার পরিবারের সন্ধানে ভিডিওটি প্রকাশ করি। আলহামদুলিল্লাহ, সেই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার পরিবারের সদস্যরা তাকে চিনতে পারেন। পরবর্তীতে তার ছোট ভাই মিজান আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং নিশ্চিত করেন যে, তিনি তাদেরই ভাই।

৬ বছর ধরে মানবিক কাজে জড়িত স্বেচ্ছাসেবী রাজিব বলেন, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আপনজনের কাছে ফিরে আসার এই আনন্দ সত্যিই অসাধারণ। তাদের এই মিলন আমাদের জন্যও অনেক আনন্দের ও আবেগের। এই মানুষটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—বাংলাবান্ধার সকল ভাই, বিশেষ করে নাজমুল ভাইসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মানসিক ভারসাম্যহীন জসিমকে পাওয়া গেল পঞ্চগড়ে

আপডেট সময় ১০:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬