কক্সবাজার ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
‎কুমিল্লায় ল’ইয়ার্স কাউন্সিলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীকে ভূমিকা রাখতে হবে: জসীম উদ্দিন সরকার

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য। রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার সুযোগ না পেলে জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার বাধাগ্রস্ত হবে।

‎তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা শুধু সাংবিধানিক স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিচারক ও আইনজীবীদের পেশাগত স্বাধীনতা এবং ন্যায়বিচারের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

‎অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার আরও বলেন, দেশের নাগরিকদের আইনগত অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যায়, বৈষম্য ও অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনজীবী সমাজকে সোচ্চার থাকতে হবে।

‎তিনি স্বতন্ত্র আইন সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা ও আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা জরুরি। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

‎সোমবার (৫ অক্টোবর) দুপুর ৩টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের ৭ নম্বর হলরুমে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লা ইউনিটের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন সরকার এসব কথা বলেন। সম্মেলনে কুমিল্লা ইউনিটের সভাপতি হিসাবে অ্যাডভোকেট শহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসাবে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর নাম ঘোষণা করেন।

‎

‎সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লা ইউনিটের উপদেষ্টা  কাজী দ্বীন মোহাম্মদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান এবং কুমিল্লা জেলা উত্তরের আমির অধ্যাপক আব্দুল মতিন।

‎সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লা ইউনিটের সভাপতি সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ) আইনজীবী অ্যাডভোকেট মো. নজির আহমাদ হোসাইনী।

‎এড, এরশাদুর রহমান এর পরিচালনায় এ সময় বক্তব্য  রাখেন  কুমিল্লা বারের সাধারণ সম্পাদক এড শহিদ উল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. এয়াকুব আলী চৌধুরী, সম্মেলনে কুমিল্লা ইউনিটের নেতৃবৃন্দ ও আইনজীবী সদস্যরা উপস্থিত ছিলেন।

‎

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‎কুমিল্লায় ল’ইয়ার্স কাউন্সিলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীকে ভূমিকা রাখতে হবে: জসীম উদ্দিন সরকার

আপডেট সময় ০৬:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬