কক্সবাজার ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৩০ বিজিবির নতুন টিওবি উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৫:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজারে সীমান্ত নজরদারি, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে অপারেশনাল সক্ষমতা বাড়াতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নবনির্মিত ‘ছোট আগলা টিওবি’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি, জি টিওবিটির উদ্বোধন করেন।

বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ‘ছোট আগলা’ এলাকায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) নতুন এ টিওবি স্থাপন করেছে। সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, অপারেশনাল কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এ টিওবি স্থাপনের মূল উদ্দেশ্য।

রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার ও সেক্টর সদর দপ্তর, রামুর দিকনির্দেশনায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) দ্রুততার সঙ্গে টিওবিটির নির্মাণকাজ সম্পন্ন করে।

উদ্বোধনকালে রিজিয়ন কমান্ডার টিওবিতে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, এসজিপি, বিজিবিএম, পিবিজিএম, কক্সবাজার রিজিয়নের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, ওই এলাকায় সীমান্ত থেকে বিওপিগুলো তুলনামূলক দূরে হওয়ায় সীমান্তে আধিপত্য বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা ও অন্যান্য আভিযানিক কর্মকাণ্ড পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ ছিল। সীমান্তের কাছাকাছি নতুন টিওবি স্থাপনের ফলে এসব চ্যালেঞ্জ অনেকাংশে দূর হবে।

নবনির্মিত ছোট আগলা টিওবির মাধ্যমে সীমান্তে বিজিবির নজরদারি আরও কার্যকর হবে এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার হবে বলে জানিয়েছে বিজিবি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৩০ বিজিবির নতুন টিওবি উদ্বোধন

আপডেট সময় ০৫:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬