কক্সবাজার ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সহধর্মিণীর সুস্থতার জন্য কক্সবাজারবাসীর কাছে দোয়া চাইলেন এমপি কাজল

আব্দুল্লাহ বাপ্পি
  • আপডেট সময় ০১:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে

Oplus_131072

ব্যাংককের Med Park Hospital-এ সহধর্মিণী শিরিন রহমানের স্পাইন সার্জারি চলছে বলে জানিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

বুধবার (৭ অক্টোবর) তার নিজস্ব ফেসবুক পেইজে এক বার্তায় তিনি জানান, সকাল ৭টা থেকে শিরিন রহমানের স্পাইন সার্জারি শুরু হয়েছে। চিকিৎসক সোবনাথ জানিয়েছেন, অস্ত্রোপচারটি প্রায় তিন ঘণ্টা চলবে। এরপর তাঁকে আরও প্রায় দুই ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

বার্তায় লুৎফুর রহমান কাজল বলেন, হাসিখুশি ও প্রাণবন্ত শিরিন রহমান গত কয়েক বছর ধরে জটিল এই রোগের সঙ্গে লড়াই করছেন। ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবনে তিনি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে পাশে থেকেছেন। একা সংসার সামলানোর পাশাপাশি শিক্ষিত সন্তান গড়ে তোলার মতো কঠিন দায়িত্বও তিনি দক্ষতার সঙ্গে পালন করেছেন।

সহধর্মিণীর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন এমপি কাজল।

তিনি বলেন, মহান আল্লাহ যেন শিরিন রহমানকে সম্পূর্ণ সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। আমিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সহধর্মিণীর সুস্থতার জন্য কক্সবাজারবাসীর কাছে দোয়া চাইলেন এমপি কাজল

আপডেট সময় ০১:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬