কক্সবাজার ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসআরবি’র অভিযানে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজার শহরের আলীরজাহাল এলাকায় অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, কক্সবাজার।

গত ০৬ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ২০:০৫ ঘটিকায় এসআরবি-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার সদর থানাধীন আলীরজাহাল এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিপরীত পাশে অবস্থিত ‘ইসলামিয়া কুলিং কর্নার’ এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম @ শহিদ(২৭) কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা (খাজা মঞ্জিল) এলাকার বাসিন্দা মোহাম্মদ হোছাইনের ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় একটি মাদক মামলা রয়েছে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সাজা ঘোষণার পর থেকেই সে আত্মগোপনে ছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এসআরবি’র অভিযানে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় ০৬:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬