কক্সবাজার ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গতি ও নেতৃত্ব বিকাশে দেশীয় সাংস্কৃতিক সংসদের জরুরি সভা

আব্দুল্লাহ আল নোমান
  • আপডেট সময় ০৯:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে

Oplus_131072

দেশীয় সাংস্কৃতিক সংসদ রামু উপজেলা শাখার জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বাদ আসর রামু বাইপাস এলাকার একটি মিলনস্থলে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সেক্রেটারি মিনার হোসেন বাদশা-এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো. জয়নাল আবেদীন।

সভায় আগামী ২১ অক্টোবর চট্টগ্রাম অঞ্চল কালচারাল লিডারশিপ প্রোগ্রাম, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্ব বিকাশ এবং উপজেলা শাখার সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন মো. শফিউল আলম, আব্দুল্লাহ আল নোমান, মো. আলীসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

সভায় সংগঠনের সাংস্কৃতিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গতি ও নেতৃত্ব বিকাশে দেশীয় সাংস্কৃতিক সংসদের জরুরি সভা

আপডেট সময় ০৯:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬