প্রধানমন্ত্রীর হাত থেকে গুণী শিক্ষক সম্মাননা পেলেন অধ্যক্ষ

- আপডেট সময় ১০:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে
রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ড. মোঃ আব্দুর রহিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ গ্রহণ করেছেন।
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই সম্মাননা প্রদান করেন। শিক্ষা ক্ষেত্রে এবং জাতি গঠনে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সারা দেশের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত গুণী শিক্ষকদের এ বছর জাতীয়ভাবে সম্মানিত করা হয়েছে। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে একটি সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং ২ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
ড. মোঃ আব্দুর রহিমের এই গৌরবোজ্জ্বল অর্জনে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ পরিবার ও স্থানীয় শিক্ষা মহলে আনন্দের আমেজ বিরাজ করছে।



















