রামুতে বস্তিতে ভয়াবহ আগুন, নিঃস্ব কয়েক পরিবার

আব্দুল্লাহ আল নোমান
- আপডেট সময় ০১:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামু গ্রামীণ ব্যাংকের পেছনে মধ্যম মেরংলোয়া বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি অসহায় পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে। আগুনে তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে ঘরবাড়ির সবকিছু পুড়ে যায়। প্রয়োজনীয় মালামাল ও কোনো কিছুই বের করার সুযোগ পাননি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়তে পারেনি। এতে বস্তির পাশের অনেকগুলো বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম অসহায় অবস্থায় রয়েছেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ট্যাগস :



















