রামুর অফিসেরচরবাসীর নৌকাবাইচ প্রতিযোগিতা

- আপডেট সময় ০১:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে আগামী শুক্রবার, ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ক্রীড়া উৎসব অফিসেরচর আন্ত: নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৬। ফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর অফিসেরচর চরপাড়া ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অফিসেরচর গ্রামের ৮টি নৌ দল অংশ নেবে।
আয়োজকরা জানান- বিগত বছরের ন্যায় এবারও অফিসেরচর আতিক্কাবিবির ঘাট সেতুর দক্ষিণ পাশে বাঁকখালী নদীতে অফিসেরচর আন্তঃ নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের প্রস্তুতি চলছে। দুপুর ২ টায় জাতীয় সংগীত, আতশবাজির মাধ্যমে এ ক্রীড়া উৎসবের শুভ সূচনা করা হবে।
নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে পুরো গ্রামে চলছে উৎসব আমেজ। প্রতিদিন দুপুরের পর থেকে বাঁকখালী নদীতে অংশগ্রহনকারি নৌ দলগুলোর মহড়া চলছে। এসব মহড়া দেখতে নদীর দুই তীরে প্রতিদিন ভীড় করছে উৎসুক জনতা।
ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য সর্বস্তুরের ক্রাড়ীমোদীদের আমন্ত্রণ জানিয়েছেন বৃহত্তর অফিসেরচর চরপাড়া ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ।



















