রামুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে উপজেলা জামায়াত সেক্রেটারি

রামু প্রতিনিধি
- আপডেট সময় ১০:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামু উপজেলার মধ্যম মেরংলোয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাধ্যমতো তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় স্থানীয় মেম্বার বিপুল বড়ুয়া, জামায়াত নেতা নাসির ও জাহেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :


















