কক্সবাজার ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় ২৪ কোটি টাকার সড়ক-ড্রেন নির্মাণ প্রকল্পের সড়ক দখলের অভিযোগ

এম এ সবুজ
  • আপডেট সময় ০৩:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব বাটাখালী ফুলতলা মসজিদের সামনে থেকে পশ্চিম বাটাখালী নদীর মুখ পর্যন্ত প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ড্রেন ও সড়ক নির্মাণকাজ চলছে। এরই মধ্যে ফুলতলা মসজিদের পশ্চিম পাশে নির্মাণাধীন সড়কের জায়গা দখলের অভিযোগ উঠেছে কথিত ‘এডভোকেট মনির গ্যাং’ ও আরাফাত নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

সচেতন এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়কের জায়গা দখলের ঘটনা নির্মাণকাজ ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এবং সড়কের জায়গা অবাধ রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

এ অবস্থায় নির্মাণাধীন সড়কের সীমানা যাচাই, দখলের অভিযোগ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় ২৪ কোটি টাকার সড়ক-ড্রেন নির্মাণ প্রকল্পের সড়ক দখলের অভিযোগ

আপডেট সময় ০৩:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬