কক্সবাজার ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

কুতুবদিয়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ১৫টি পরিবারের প্রত্যেককে ৪ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন দলটির নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও সহায়তা ও পুনর্বাসনে পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর আসম শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আকবর খান, কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ওসমান গনি, সেক্রেটারি রমিজ উদ্দিন, শিক্ষানুরাগী তাজউদ্দীন, শিক্ষাবিদ ইমনসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপজেলা জামায়াতের আমীর আসম শাহরিয়ার চৌধুরী বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ১৬টি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারি দলের প্রতিনিধিবৃন্দ, শিক্ষানুরাগী, সুশীল সমাজের প্রতিনিধি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরও বলেন, “বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান, মানবিক সংগঠন ও সর্বস্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

আপডেট সময় ০৬:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬