কক্সবাজার ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাহারবিলে মৃত মওলানা জাহাঙ্গীর আলমের বাড়িতে সশস্ত্র ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

চকরিয়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:৫৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের শাহপুরা এলাকায় মৃত মওলানা জাহাঙ্গীর আলমের বাড়িতে গভীর রাতে সশস্ত্র ডাকাত দলের হানা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাটের পাশাপাশি পরিবারের নারীদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাত আনুমানিক ৩টার দিকে সশস্ত্র ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। পরে বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ সময় বাড়িতে থাকা নারীদের শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় প্রশাসনের প্রতি দ্রুত ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে এলাকাবাসী স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় এ ধরনের ডাকাতির ঘটনা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সাধারণ জনগণ।

এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাহারবিলে মৃত মওলানা জাহাঙ্গীর আলমের বাড়িতে সশস্ত্র ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আপডেট সময় ০৯:৫৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬