কক্সবাজারে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি, ১৫ কেন্দ্রে অংশ নিল প্রায় ১৪ হাজার শিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ১১:২০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) জেলার ১৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মীর আবু তালহা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ, পড়ালেখায় উৎসাহ প্রদান এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষাকেন্দ্রগুলোতে ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। এ আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ট্যাগস :



















